logo
ads

অশালীন গান বিতর্কে নোরা ফাতেহিকে তলব

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৭ মে ২০২৬, ১২:২১ পি.এম
অশালীন গান বিতর্কে নোরা ফাতেহিকে তলব

‘সারকে চুনার তেরি সারকে’ গানকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের জেরে অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে তলব করেছে ভারতের জাতীয় মহিলা কমিশন। গানের দৃশ্যে অশ্লীলতা ও অশালীন উপস্থাপনার অভিযোগে আগামী ৭ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কমিশনের সামনে হাজির হতে বলা হয়েছে তাকে।

গত মার্চ মাসে ‘সারকে চুনার তেরি সারকে’ গানটির বিষয়বস্তু নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ব্যাপক আলোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, গানটিতে অতিরিক্ত আপত্তিকর ও যৌন ইঙ্গিতপূর্ণ দৃশ্য ব্যবহার করা হয়েছে।

বিষয়টি আমলে নিয়ে জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে নোরা ফাতেহির পাশাপাশি অভিনেতা সঞ্জয় দত্ত, গানটির প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধেও সমন জারি করে।

কমিশনের দাবি, গানটির দৃশ্য ও কথায় ভারতীয় ন্যায় সংহিতা, তথ্যপ্রযুক্তি আইন এবং শিশু সুরক্ষা আইন ‘পকসো’ এর একাধিক ধারা লঙ্ঘনের আশঙ্কা রয়েছে। তাদের মতে, গানটির উপস্থাপন সমাজের জন্য আপত্তিকর এবং প্রচলিত নীতিমালার পরিপন্থী।

গানটি প্রকাশের পর থেকেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনা দেখা দেয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে এবং জনরোষের মুখে ভারতের কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে ‘সারকে চুনারি’ গানটি নিষিদ্ধ ঘোষণা করেছে। এ ঘটনায় পূর্ণাঙ্গ শুনানির অংশ হিসেবে নোরা ফাতেহিকে সশরীরে উপস্থিত হয়ে নিজের বক্তব্য উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ